1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
natore-10526

শামীম পারভেজ – নাটোর::

নাটোরের নলডাঙ্গা থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নলডাঙ্গা উপজেলার হালতি বিলের সাবমার্সিবল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড বলে ধারনা করছে পুলিশ।

স্থানীয়রা জানায়, বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার মাধনগর ইউনিয়নের হালতি বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খরব দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক সুরৎহাল প্রতিবেদনে মরদেহটির মুখ মন্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কে বা কাহারা এই যুবককে ভারী কিছু দিয়ে মুখ মন্ডলে আঘাত করে হত্যা করে ফেলে রেখেছে।

বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর