1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

নানা আয়োজনে সৈয়দপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পঠিত
10854

ফ্রী মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান


সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন কোন দিবসই মুক্তভাবে পালন করতে পারেনি। যখনই কর্মসূচি দেওয়া হচ্ছিল, তখনই আওয়ামী পুলিশ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। বাঁধা দেওয়া হয়েছে অনুষ্ঠান আয়োজনে। বাধ্য হয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের অভ্যন্তরে সংক্ষিপ্ত আকারে কর্মসূচি পালন করে।

অবশেষে দীর্ঘ ১৫ বছর পর আওয়ামী সরকারের পতনের পর কোন বাঁধা ছাড়াই গতকাল রবিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল।

নানা আয়োজনে পালন করা দিবসের কর্মসূচির মধ্যে ছিল সকালে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ভাষণ প্রচার, দলীয় কার্যালয়ের সামনে গরীব, অসহায় মানুষজনের চিকিৎসা সেবায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ, বিকেলে বিশেষ মোনাজাত।

সৈয়দপুর জেলা যুবদলের আয়োজনে বেলা ১১ টা থেকে চলা ফ্রী মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক গরীব ও অসহায় মানুষজনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাজেদা ক্লিনিক এবং সনোল্যাবের সহযোগিতায় এ ক্যাম্পে চিকিৎসা সেবা দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নাদিম মাহমুদ ও ডা. আল মামুন, রংপুর ডক্টর ক্লিনিক এন্ড হাসপাতালের ডা. রিফাত আল ইসলামসহ একদল চিকিৎসক। পরে রোগীদের মাঝে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সার্বক্ষণিক সহযোগিতা করেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, যুগ্ম আহবায়ক যথাক্রমে- সুজাল হক সাজু, আব্দুস সাত্তার বকুল, জাকির হোসেন মেনন, কামরান উদ্দিন, খালিদ হাবিব, যুবনেতা তানভীর আনিস, নাইম সরকার, মাসুৃম উদ্দিন, মাহফুজ রেজা,আব্দুস সালাম,দেলওয়ার হোসেন প্রমুখ। এর আগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি বিলকিস ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, বিএনপি নেতা ও সাবেক এমপি আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা জিয়াউল হক জিয়া, পৌর

বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দলের নেতৃবৃন্দ। মেডিকেল ক্যাম্প শেষে বহুদলীয় গণতন্ত্রের রুপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত সকল নেতাকর্মী ও ছাত্র জনতার ঐক্যবদ্ধ সরকার পতনের আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর