1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নীলফামারী ও সৈয়দপুরে ৩ হাজার শীতার্তদের মাঝে আর এল সেন্টার’র শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১০০ বার পঠিত
5221
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :


নীলফামারী ও সৈয়দপুরে পৃথক দুটি অনুষ্ঠানে তিন হাজার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে সৈয়দপুরের আর এল সেন্টার। গত দুইদিনে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে এবং সৈয়দপুর শহরের রেলওয়ে পুলিশ ক্লাবে ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
আর এল সেন্টারের সহযোগি প্রতিষ্ঠান ফ্যাসন ফিউশন, আর এল ফার্মা ও আর এল এন্টারপ্রাইজের সহযোগিতায় (২৯ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর শহরের রেলওয়ে পুলিশ ক্লাব মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানটির কর্ণধার রশিদা বেগম। বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য বলেন যথাক্রমে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন এবং সহ সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলী আজম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল রবি, ফ্যাশন ফিউশন, আর এল ফার্মা ও আর এল এন্টারপ্রাইজের ম্যানেজিং ডাইরেক্টর নুর-ই- আলম সিদ্দিকী যুগল এবং পরিচালক নুর- ই ইমতিয়াজ প্রবাল ও নাসরিন সুলতানা ও সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.সাকিউল আলম প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা শীতার্ত নারী ও পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এরআগে রবিবার (২৮ জানুয়ারি)  নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে আর এল সেন্টারের পক্ষে শীতবস্ত্র বিতরন করা হয়। উভয় অনুষ্ঠানে দেড় হাজার করে ৩ হাজার শীতার্তের মাঝে শীতবস্ত্র দেওয়া হয়। আর এল সেন্টারের পরিচালক নুর- ই ইমতিয়াজ প্রবাল বলেন, তীব্র শীতে অসহায় মানুষজনকে সামান্য উঞ্চতা দিতে আমাদের সামান্য আয়োজন। আগামিতে আরও ব্যাপক পরিসরে এ আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর