- নিজস্ব প্রতিবেদক ::
খুলণার পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকানের মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ভস্মীভূত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের সোবহান আলী গাজীর ছেলে জিল্লুর রহমান (৩২) এর মুদি দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এ ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটে।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে বলে ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী জিল্লুর রহমানের ধারণা।
তিনি বলেন, ঘটনার সময় রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। আকষ্মিক আগুন দোকানের সর্বত্র ছড়িয়ে পড়লে বুঝতে পেরে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।
আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান তিনি।