1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক গাছে ঝুলছিল ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধারের পর বনেই অবমুক্ত জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সৈয়দপুর যুবদলের মিছিল-সমাবেশ

পাইকগাছায় চাঁদার দাবিতে স্কুল ছাত্রী মেয়েকে তুলে নিতে হুমকি!

  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পঠিত
paikgacha-pressconfarence-10896

অসহায় পিতার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃঃ


খুলনার পাইকগাছায় চাঁদা দাবি করে মেয়েকে উত্যক্ত ও না দিলে স্কুল ছাত্রী মেয়েকে উঠিয়ে নেওয়ার হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন, এক অসহায় পিতা মোঃ জুয়েলফিকার গাজী। উপজেলার চাঁদখালীর ইউনিয়নের কালীদাশপুর গ্রামের এ ঘটনায় তিনি বুধবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

আয়োজিত সংবাদ সম্মেলনে মোঃ জুয়েলফিকার গাজী তার লিখিত বক্তব্যে দাবি করেন, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালীদাশপুর গ্রামের মোঃ মোস্তফা গাজীর ছেলে মোঃ মামুন গাজী (২২) দীর্ঘদিন ধরে তার স্কুল পড়ুয়া নাবালিকা মেয়েকে উত্যক্ত করে আসছে। এছাড়া তার নিকট বিভিন্ন সময় সে চাঁদা দাবী করে আসছিল। এমনকি চাঁদার টাকা না দিলে মামুন তার নাবালিকা মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় বলেও অভিযোগে দাবি করা হয়। এসব সামগ্রিক ঘটনায় সে তাকে বিভিন্ন প্রকার ক্ষয়-ক্ষতির পায়তারা করে আসছে।

যার ধারাবাহিকতায় সর্বশেষ গত ২৫ অক্টোবর (শুক্রবার) রাত ৮ টার দিকে মামুন গাজী তার বাড়িতে ঢুকে লুটপাটের উদ্দেশ্যে দোতলায় উঠে ওয়ারড্রপ ভাংগার চেষ্টা করলে শব্দ শুনে নিচতলা থেকে চোর বলে চিৎকার দিলে মামুন দোতলা থেকে লাফিয়ে নিচে বাথরুমের ট্যাংকির উপর পড়ে শারীরিকভাবে আহত হয়। এ সময় তারা দ্রুত গিয়ে তাকে ধরতে সক্ষম হন। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতির ভিত্তিতে উপস্থিত গ্রামবাসীর সামনে তাকে তার পিতার জিম্মায় হস্তান্তর করা হয়।

এ ঘটনার পর মামুন গাজী বিভিন্ন জায়গায় উল্টো তার মেয়ের নামে কুৎসা রটানো, মিথ্যা মামলায় হয়রাণিসহ প্রান নাশের হুমকি অব্যাহত রেখেছে। এসব সামগ্রিক ঘটনার পরিত্রাণ পেতে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর