- পাইকগাছা প্রতিনিধি ::
পাইকগাছায় জায়গাজমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে একই পরিবারের ৪ জন আহত। থানায় এজাহার দায়ের হয়েছে।
আহতরা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার মামুদকাটি গ্রামের লিয়াকত আলী জমাদ্দারের স্ত্রী ফাতেমা বেগমের নামে একই গ্রামের মৃত আবুল হোসেন জমাদ্দারের পুত্র আফিল উদ্দিন জমাদ্দার ও তার মার এর নিকট থেকে ৩৩ শতক জমি ক্রয় করা হয়। উক্ত জমি ক্রয়ের পর থেকে ফাতেমা বেগমের পরিবার বর্গ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছে।
গত ২৮ ডিসেম্বর সকাল আনুমানিক ৬ টার দিকে আফিল জমাদার ও তার ভাই রফিকুল জমাদ্দার তাদের বিক্রয় কৃত জমি অবৈধ দখলের জন্য লোকজন নিয়ে ফাতেমার স্বত্ত্ব দখলী জমিতে প্রবেশ করে কাটা তারের বেড়া সহ ঘর বাড়ী ভাংচুর শুরু করে। ফাতেমা পুত্র ফরহাদ তাদের তান্ডবে বাধা দিতে গেলে।
ফরহাদকে বেদম মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় ফরহাদের মা ফাতেমা ও স্ত্রী আম্বিয়া আক্তার ঠেকাতে গেলে তাদেরকেও বেদম মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং তাদের বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করে বলে ফরহাদ জানায়।
ফরহাদরা রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ ব্যাপারে ফরহাদ বাদী হয়ে পাইকগাছা থানায় আফিল উদ্দিন, রফিকুল,রেজাউল সহ ৭ জনের নামে এজাহার দাখিল করেছে। থানার ওসি জানান, এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।