1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদ বিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: সিলেটে রেদোয়ান মাজহারি বেনাপোল-ঢাকা ও বেনাপোল-খুলনা রুটে চলন্ত ট্রেনের মধ্যে হিজড়াদের চাঁদাবাজি ও হেনস্তার অভিযোগ! মাদক সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, জেলা পুলিশ সুপার  নানা আয়োজনে সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা 

পাইকগাছার গড়ইখালীতে ডব্লিউএফপি’র দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প পরিদর্শন

  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পঠিত
paikgacha-dorp-15314
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::

খুলনার উপকূলীয় সুন্দরবন সংলগ্ন দুর্যোগপ্রবণ গড়ইখালী ইউনিয়নে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর অর্থায়নে প্রায় ২ কোটি টাকার দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স কমিটি এ পরিদর্শন করেন।

২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” প্রকল্পের আওতায় গড়ইখালী ইউনিয়নে ওয়াবদা বেড়িবাঁধ ও মাটির রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

paikgacha-dorp-15315

প্রকল্পের আওতায় উপজেলার ৫নং ওয়ার্ডে খুদখালির কানু বাবুর বাড়ি থেকে গাংরখী বাজার পর্যন্ত ২ হাজার ১৫ মিটার মাটির রাস্তা ও বেড়িবাঁধ সংস্কারে ব্যয় হচ্ছে ১ কোটি ২৮ লক্ষ টাকা। এছাড়া ৩নং ওয়ার্ডে বাইনবাড়িয়া মনির বাড়ি থেকে ব্রিজ পর্যন্ত ৮৩০ মিটার রাস্তা সংস্কার কাজ চলমান, যার ব্যয় ৫৫ লক্ষ টাকা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে গড়ইখালী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সুশীলন। আগামী ২০২৬ সালের ৩১ জানুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, পিআইও রাজীব বিশ্বাস, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর