1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু  কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ সম্পন্ন ভূল অপারেশনে জীবন গেল পাইকগাছার সাধনের, তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক

পাইকগাছার সাংবাদিক নেতা শেখ সেকেন্দার আলীকে হত্যা প্রচেষ্টা, থানায় জিডি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পঠিত
sekender-11120

নিজস্ব প্রতিবেদক::


খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীকে হত্যা চেষ্টা ঘটনায় থানায় জিডি ও রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার পাইকগাছা থানায় হাজির হয়ে জানমালের ক্ষতির আশংকায় তিনি এই জিডি করেন। যার নং ১৫২৩।

জিডিতে উল্লেখ করা হয়, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শেখ সেকেন্দার আলী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা থেকে তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির তালতলা খাল নামক স্থানে পৌছালে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা তিন জন দূর্বৃত্ত তার গতিরোধ করে।

এসময় দুর্বৃত্তদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করে। এসময় তিনি মোটরসাইকেল ফেলে দিয়ে মাটিতে পরে যায়। ঐসময় সাথে থাকা তার স্ত্রী চিৎকার করতে থাকলে পিছন দিক থেকে অপর একটি মোটরসাইকেল আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির এক জরুরী সভায অনুষ্ঠিত হয়। এসময় ঘটনার শিকার সভাপতি শেখ সেকেন্দার আলী বলেন, সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে একাধিক সংবাদ পত্রিকায় প্রকাশ করায় তাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ অব্যাহত থাকায় আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাতে পারে বলে মনে করছেন তিনি।

সভায় ইউনিটির সকল সদস্যরা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জরুরী আলোচনা সভায় ইউনিটির সভাপতির উপর এমন নেক্কারজন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, সিনিয়র নির্বাহী সদস্য সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ মানছুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু।
সদস্য আনোয়ারুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, মাজহারুল ইসলাম মিথুন, শাফিয়ার রহমান, কাজী সোহাগ প্রমুখ।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর