1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল আলমের মতবিনিময়  প্রধানমন্ত্রীর উন্নয়ন গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান শ্যামকুড়ের ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী লিটন সৈয়দপুরে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান কয়রায় অভিবাসীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে কর্মী উন্নয়ন প্রোগ্রাম সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে ডুমুরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠিত তালায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কপিলমুনির নারীসহ গ্রেপ্তার ২ কয়রায় নদীতে পড়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার সৈয়দপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল  কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের পরিদর্শন

প্রধানমন্ত্রীর উন্নয়ন গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান শ্যামকুড়ের ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী লিটন

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

উত্তম চক্রবর্তী,যশোর:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম আনিছুর রহমান লিটনের পক্ষে রাজনৈতিক প্রচার প্রচারণা বাড়তে শুরু করেছে। এ প্রেক্ষাপটে চেয়ারম্যান প্রার্থী পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক সফল প্যানেল চেয়ারম্যান ও জনপ্রিয় নেতা এসএম আনিছুর রহমান লিটন।

স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এসএম আনিছুর রহমান লিটন জানান, আমি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে প্রধান লক্ষ্য।

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণার আগেই তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করেছেন । নিজ উদ্যোগে কয়েকটি জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, বিভিন্ন মসজিদের উন্নয়ন এবং মাদ্রাসার পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান করছেন। এছাড়া তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং অসচ্ছল ও অসুস্থ মানুষের চিকিৎসায় ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন বলেও স্থানীয়রা দাবি করেন।

এ বিষয়ে এসএম আনিছুর রহমান লিটন বলেন, আমি ক্ষমতার জন্য চেয়ারম্যান হতে চাই না।‌ আমার লক্ষ্য শ্যামকুড় ইউনিয়নের মানুষের সেবা করা। ইউনিয়নের যেখানেই মানুষের প্রয়োজন হবে, আমি সেখানে পাশে থাকতে চাই। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে তৃণমূলের একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত, আধুনিক ও সেবামুখী ইউনিয়ন গড়ে তোলাই আমার অঙ্গীকার।

এদিকে, শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে আলোচনা চলছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, এসএম আনিছুর রহমান লিটন দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় অনেকের কাছে তিনি পরিচিত মুখ। তবে আসন্ন নির্বাচনে ভোটাররাই তাদের ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর জনসংযোগ ও গণসংযোগ কার্যক্রম ইতোমধ্যে জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে এসএম আনিছুর রহমান লিটনও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর