1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল আলমের মতবিনিময়  প্রধানমন্ত্রীর উন্নয়ন গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান শ্যামকুড়ের ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী লিটন সৈয়দপুরে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান কয়রায় অভিবাসীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে কর্মী উন্নয়ন প্রোগ্রাম সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে ডুমুরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠিত তালায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কপিলমুনির নারীসহ গ্রেপ্তার ২ কয়রায় নদীতে পড়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার সৈয়দপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল  কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের পরিদর্শন

সৈয়দপুরে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত
মিজানুর রহমান মিলন,সৈয়দপুর:

নীলফামারীর সৈয়দপুরে যানজট নিরসন ও নির্বিঘ্নে পথচারীদের চলাচল নিশ্চিত করতে শহরের বিভিন্ন সড়কের ওপরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের প্রধান প্রধান সড়কে সৈয়দপুর পৌরসভা ওই অভিযান পরিচালনা করে।

সুত্র জানায়, কয়েকমাস আগে পৌরসভার পক্ষ থেকে শহরকে যানজট ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিজ নিজ দোকানের মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীসহ সকলের প্রতি আহবান জানানো হয়েছিল। এ সংক্রান্ত বিষয়ে মাইক প্রচারের মাধ্যমে গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। তারপরেও কোন কাজ না হওয়ায় পৌরসভার পক্ষ থেকে কয়েকদফা চালানো হয় উচ্ছেদ অভিযান।
সে সময় প্রশাসন, ব্যবসায়ী, সুধিসমাজকে নিয়ে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তে করণীয় বিষয়ে সভা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। ওই সভায় সকলে আশ্বস্ত করেন ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল সড়কের ওপরে রাখবে না এবং সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা নিজেরাই সরিয়ে নিবেন।
এরপর কিছুদিন ঠিক থাকলেও পুনরায় সড়কের ওপরে দোকানের মালামাল এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা। এসব কারণে সোমবার থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানে শহরের শহীদ ডা.  জিকরুল হক সড়ক,শহীদ ডা. শামসুল হক সড়ক, শহীদ জহুরুল হক সড়কের উভয় পাশে দোকানের সামনের অংশ ও ফুটপাত দখল করে রাখা মালামাল সরিয়ে দেওয়া হয়।
একই সঙ্গে দোকানের বর্ধিত অবৈধ অংশ অপসারণ করা হয়। এসময় দোকানের সামনের জায়গা দখল না করা এবং ফুটপাত ও সড়কের ওপর মালামাল না রাখার জন্য সকলকে সতর্ক করা হয়।
পৌর কর্মচারী মোকসেদ আলী, সুজন শাহ, আবু সাঈদ বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তারা বলেন, মানুষজনের চলাচল নির্বিঘ্ন করতে শহরকে যানজট ও ফুটপাত দখলমুক্ত রাখতে একাধিকবার মাইক প্রচার চালানো হয়। পরিচালনা করা হয় উচ্ছেদ অভিযান। তারপরেও অনেকেই ফুটপাত ছাড়াও সড়কের ওপর মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন। এসব কারণে তাদের দোকানের সামনে থাকা অবৈধ বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ব্যবসায়ীরা দোকানের পণ্য সড়কের ওপর রেখে এবং কোথাও কোথাও চকি ও টেবিল পেতে ব্যবসা পরিচালনা করায় সড়ক সংকুচিত হয়ে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। অভিযানে সড়কে দোকানদারদের অবৈধভাব থাকা বর্ধিত অংশ অপসারণ করা হয়। এ সময় সড়কের ওপর ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়। অন্যথায় ভবিষ্যতে পুনরায় দখল করলে আইনগত ব্যবস্থা ও জরিমানা করার হুঁশিয়ারি দেওয়া হয়।
এ বিষয়ে পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, শহরের যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে রাখা মালামাল ও বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে কেউ যদি এসব অমান্য করে, তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর