1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান

ফজরের নামাজের সিজদায় মুসল্লীর মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৭ বার পঠিত
soyedpur-5321

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


মসজিদে ফজরের নামাজে সিজদায় গিয়ে ভোলা কোরায়শী (৫৫) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সৈয়দপুর শহরের বাঁশবাড়ি জামে রিজভিয়া মসজিদে মারা যান তিনি (ইন্নালিল্লাহে —রাজিউন)। তিনি ছিলেন বাঁশবাড়ি পুরাতন কিলখানা রোড এলাকার বাসিন্দা মৃত খয়রাতি কোরায়শির পুত্র এবং সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাদিম ওরফে ছটু কোরায়শীর বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

জামেয়া রিজভিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হাবিব আশরাফি জানান, ভোলা কোরায়শী জামে রিজভিয়া মসজিদের পাঁচ ওয়াক্তের নিয়মিত মুসল্লী ছিলেন। তিনি প্রতিদিন ফজরের নামাজ শেষে মসজিদের মুয়াজ্জিন হাফেজ সেলিমের কাছে কোরআন শিক্ষা নিতেন। প্রতিদিনের মতো বুধবার ফজরের আজানের পরই মসজিদে আসেন তিনি।

জামে রিজভিয়া মসজিদের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম বলেন, তিনি ফজর নামাজ পড়তে মসজিদে এসে সুন্নাত নামাজ আদায় করছিলেন। তিনি নামাজে সিজদায় গেলেও সিজদা থেকে আর উঠেননি। পরে ফজর নামাজ শেষ হওয়ার সিজদাহ থেকে না ওঠায় অন্যান্য মুসল্লীরা তাঁকে উঠাতে গেলে দেখেন তিনি আর নেই।

মসজিদে সিজদাহরত অবস্থায় মুসল্লী ভোলা কোরায়শীর মৃত্যুতে গোটা শহরে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো একনজর দেখতে বাঁশবাড়ী পুরাতন কিলখানা রোডের বাসভবনে নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ ভীড় জমায়। এসময় সেখানে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। সিজদায় মৃত্যুবরণ করা ভোলা কুরায়শীর জানাযার নামাজ বাদ নামাজে এশা জামে রিজভিয়া মসজিদে আদায় করা হয়। পরে তাঁকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ ও দাফনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীমহল ছাড়াও সর্বস্তরের মানুষজন অংশ নেন।

এদিকে সিজদাহ অবস্থায় ভোলা কোরায়শীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, পৌর কাউন্সিলর যথাক্রমে সৈয়দ মঞ্জুর আলম, আব্দুল খালেক সাবু, জোবায়দুর রহমান শাহীন, এরশাদ হোসেন পাপ্পু, জোবায়দুল ইসলাম মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল মোহাম্মদ আজম, উদ্যোক্তা শেখ আহমেদউল্ল্যাহ, সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নাদিম, অর্থ সম্পাদক মো. আসিফ, সাংবাদিক কাজী জাহিদ, তোফাজ্জল হোসেন লুতু, মিজানুর রহমান মিলন প্রমুখ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর