1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার পঠিত
News-Pic-Phulbari-Dianjpur-3598

মোঃ আল হেলাল চৌধুরী,(ফুলবাড়ী) দিনাজপুর::


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা নিরাপদ সড়ক চাই এর আয়োজনে ‘‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’’২৩ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত (২২ অক্টোবর) রবিবার সকাল ১০টায় স্থানীয় পার্বতীপুর স্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে সরকারী কলেজ শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

সেখানে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আল-আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি মোঃ খাজানুর হায়দার লিমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফিজার রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এনামুল হুদা।

এসময় নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মোঃ মানিক মন্ডল, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটি‘র সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার প্রচার সম্পাদক ও সাংবাদিক মোশারফ হোসেনসহ নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি মোঃ খাজানুর হায়দার লিমন তার বক্তব্যে বলেন, গত ২২ অক্টোবর ২০২১ থেকে ২২ অক্টোবর ২০২৩ পর্যন্ত এক বছরে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহর সহ উপজেলার বিভিন্ন অঞ্চলে মোট ৭১ টি ছোট বড় দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহত হন ২৫ জন সামান্য আহত ও গুরুতর আহত হন ১০৫ জন। ফুলবাড়ীতে অতি দুর্ঘটনা প্রবন ২১ টি স্থান চিহ্নিত করা হয়েছে নিসচা- ফুলবাড়ী শাখার পক্ষ থেকে। এসব স্থানে সংশ্লিষ্টদের নিকট অনতিবিলম্বে রোড সাইন, জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানাচ্ছি। পাশাপাশি ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনা কমিয়ে হলে অবশ্যই বাইপাস সড়ক নির্মাণ জরুরী ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর