1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ বার পঠিত
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর)::
দিনাজপুরের ফুলবাড়ীতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার মালিকানা জমি স্থানীয় প্রভাবশালী কর্তৃক জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়নের কড়াই দক্ষিণপাড়া গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক (৭৫) এই সংবাদ সম্মেলন করেন।
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক বলেন, আমার স্ত্রী পৈত্রিক ভাবে প্রাপ্ত নিজ নামের বাড়ী-ঘর খলা-খুলিয়ান একই গ্রামের আব্দুল মজিদের একমাত্র পুত্র ফরহাদ হোসেন নিজের বলে দাবি করে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে জোর জবর দখলের চেষ্টা করছে। সে আমাকে ও আমার স্ত্রীকে উচ্ছেদ করার জন্য মামলা দিবে বলে ভয়ভীতি প্রদর্শন করছেন। এছাড়াও সে ইতিপূর্বে কড়াই দক্ষিণপাড়া গ্রামের মাঝখান দিয়ে চলমান একটি রেকর্ডিয় রাস্তা নিজের প্রভাব খাটিয়ে তার নিজের জায়গা বলে দাবি করে সেখানে বাড়ী নির্মান করছেন। এতে জনসাধারণের চলাচল বন্ধ হয়ে গেছে।
আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দুধর্ষ কুখ্যাত ভুমি দস্যূর হাত থেকে আমার ও আমার পরিবারের রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলামের স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর