1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই নির্যাতিত হয়েছে-সৈয়দপুরে বেবী নাজনীন

  • প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত
saidpur-10334
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ::

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট সংগীত শিল্পী বেবী নাজনীন বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় শুধু বিএনপি নয়, স্বৈরশাসকের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই নির্যাতিত হয়েছে। সারাদেশ পরিণত হয়েছিল আওয়ামী অত্যাচারের রাজত্ব। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে জেলে বন্দি করে রেখেছিল। তারপরেও তিনি আপোষ করেননি।

তিনি বলেন, ছাত্র জনতার গণআন্দোলনে নিহত শহীদ আবু সাইদ, মুগ্ধ সাজ্জাদসহ শতশত বীরদের কারণে আজ আমরা মুক্ত। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি জানিয়ে তিনি সকল শহীদের রুহের মাগফিরাত ও আহতের সুস্থতা কামনা করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আগামির বাংলাদেশ হবে সুন্দর এবং বৈষম্যহীন বাংলাদেশ। গতকাল শনিবার সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে ইসএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১১ টায় সৈয়দপুরে আসেন তিনি। এসময় বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ওইসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সংগীত শিল্পী বেবী নাজনীন বলেন, তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে স্বনির্ভর। এজন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন শুধু আমি কেন, যারাই বিএনপির রাজনীতি করে তারাই আওয়ামীলীগের রোষানলে পড়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। হতে হয়েছে গুমের শিকার। সাথে হামলা মামলাতো রয়েছেই। তিনি বলেন এ কারণে আমিও দীর্ঘদিন দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগীত শিল্পী বেবী নাজনীন বলেন, নির্বাচনে মনোনয়ন নিয়ে এখন পর্যন্ত ভাবছি না। দলীয় সিদ্ধান্ত হলেই সব পরিস্কার হবে। এখন আমাদের একটাই কাজ,আর তা হলো তারেক রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় দলকে সু সংগঠিত করা।

তিনি বলেন সৈয়দপুর হচ্ছে আমার জন্মস্থান। আওয়ামী লীগের রোষানলে থাকায় আমি দীর্ঘদিন দেশের বাইরে থাকায় আসতে পারিনি। এখন এসেছি, তাই আমার এলাকাসহ কিশোরগঞ্জের মানুষের পাশে থাকতে চাই। পরে বেবী নাজনীন ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ সাজ্জাদ হোসেনের বাড়িতে যান। সেখানে সাজ্জাদের পিতা মাওলানা আলমগীর সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন।

এসময় তিনি বলেন শহীদ সাজ্জাদরা আমাদের অহংকার। স্বৈরশাসক আওয়ামী লীগের হাত থেকে দেশবাসীকে রক্ষায় তাদের আত্মত্যাগ ইতিহাসের,খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সম্মান জানিয়ে তাদের দেখিয়ে দেওয়া পথে আগামির সুন্দর বাংলাদেশ গড়তে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন তিনি, ‘।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামশুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, অর্থ সম্পাদক আবিদ হোসেন লাড্ডান, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, পৌর যুবদল নেতা সালাম রেজা, দেলোয়ার হোসেন, মহিলা দল নেত্রী ও সাবেক কাউন্সিলর সাবিয়া বেগম, বিএনপি নেতা লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, বিএনপি নেতা আলমগীর হোসেনসহ বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

saidpur-10339

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন দুপুরে তাঁর দাদা দাদিসহ আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন। পরে জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীনের পুরাতন বাবুপাড়াস্থ বাসভবনে যান। সেখানে তিনি অসুস্থ্ শাহীন আকতার শাহীনের সাথে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতায় কোরআন খানি ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য বলেন,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজ খান, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, পৌর বিএনপির সহ সভাপতি রুহুল আমিন মির্জা, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, যুগ্ম আহবায়ক নাঈম সরকার, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম মল্লিক, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জিয়া মঞ্চের আহবায়ক মোহাম্মদ আলী, তাঁতীদলের সদস্য সচিব জুয়েল রানা, ওলামা দলের সদস্য সচিব কাজী সাইদুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে বেবী নাজনীন বলেন, বিএনপি হচ্ছে একটি বড় পরিবার। আর আমরা হলাম সেই পরিবারের সদস্য। আমরা সকলে মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সৈয়দপুর ও কিশোরগঞ্জে বিএনপিকে শক্তিশালী করবো। এজন্য এখন থেকে আমাদের কাজ করতে হবে।

এরআগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন সকালে ঢাকা থেকে বিমানবন্দরে এসে পৌছুলে দলের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি সকলের সাথে কুশলাদি বিনিময় শেষে ছাত্র জনতার আন্দোলন চলাকালে নিহত শহীদ সাজ্জাদের বাড়িতে গিয়ে তার বাবা মাসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এসময় তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর