1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় ওয়ানডে আজ

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পঠিত
bd-team-9460

দীপ্ত নিউজ, ক্রীড়া ডেস্ক::


সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ওয়ানডেতে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার।

শুক্রবার (১৫ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিবা-রাত্রির এই ম্যাটটি শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়।

প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরুই পেয়েছিল শ্রীলঙ্কা। তবে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সরফরকারীরা। তাসকিন আহমেদ-তানজিম সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনোরকমে আড়াইশ স্পর্শ করে লঙ্কানরা।

সেই ম্যাচে তিন পেসারই দুর্দান্ত বোলিং করেছিলেন। পাশাপাশি মেহেদি হাসান মিরাজও মিতব্যায়ী বোলিং করেছেন। তবে ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার দুই-হাতে রান খরচ করেছেন। বাজে পারফরম্যান্সের কারণে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়তে পারেন তাইজুল। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের সাম্প্রতিক ফর্ম তাকে এগিয়ে রাখছে।

এছাড়া বাংলাদেশের একাদশে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ব্যাটিংয়ে টপ অর্ডার গত ম্যাচে ব্যর্থ হলেও লিটন দাস-সৌম্য সরকারদের আরও সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। তাওহিদ হৃদয়কে নিয়েও লম্বা পরিকল্পনা দলের। তাই এই তিনজনের সাম্প্রতিক ফর্ম পক্ষে না থাকলেও টিম ম্যানেজমেন্ট তাদের পাশে থাকছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর