1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

বিপুল উৎসাহ উদ্দীপনায়,সৈয়দপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত
saidpur-10960

সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি ::


কোন বাঁধা ছাড়াই দীর্ঘ ১৬ বছর পর সৈয়দপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

এরআগের বছরগুলোতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দিবসটি পালনে বাঁধা দিতে দলীয় কার্যালয়ের সামনে তাদের পেটোয়া পুলিশসহ অন্যান্য বাহিনীকে জড়ো করে রাখতো। র‍্যালী বের করা হলে করা হতো লাঠিচার্জ। ফলে সে সময় দলের নেতাকর্মীরা পুরোপুরি অবরুদ্ধ থেকে বাধ্য হয়ে দলীয় কার্যালয়ে পালন করতো দলের নানা কর্মসূচি। তবে এবার আর তা হয়নি। কোন বাঁধা ছাড়াই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষজন উৎসাহের সাথে পালন করেছে দিবসটি।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল সকালে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভাষন প্রচার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে বর্ণাঢ্য র‍্যালী ও দলীয় কার্যালয়ের সামনে দিবসের আলোচনা অনুষ্ঠান। তবে আলোচনা অনুষ্ঠানটি এক পর্যায়ে জনসভায় পরিণত হয়।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

সমাবেশে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি বিলকিস ইসলাম, সহ সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান, সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, বিএনপি নেতা জিয়াউল হক জিয়া, অধ্যাপক শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার,সাধারণ সম্পাদক শেখ বাবলু, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা বেগম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর জেলা শাখার আহবায়ক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরআগে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালী।

জাতীয় প দলীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে শহীদ জিয়ার প্রতিকৃতিসহ নানা রঙের ব্যানার ও দলীয় পোস্টার নিয়ে বিএনপি ছাড়াও যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল,মহিলা দল, শ্রমিক দল, তাতীদল, মৎস্যজীবি দল, জিয়া মঞ্চ, নীলফামারী জেলা ট্রাক ও শ্রমিক দলের সকলস্তরের নেতাকর্মীসহ কয়েক হাজার সমর্থক র‍্যালীতে অংশ নেন।

র‍্যালীটি গোটা শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর