1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৫৩ বার পঠিত
বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারকৃত আলাউদ্দিন

আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে (৩৩) গ্রেপ্তার করেছে বগুড়ার পুলিশ।

বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটার দিকে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পঞ্চগড়ের অটোয়ারী থানার ছোটধাপ এলাকার হাবিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী।

তিনি জানান, বিশ্বজিৎ হত্যাকাণ্ড এবং রায় ঘোষণার পর থেকেই আলাউদ্দিন বিভিন্ন স্থানে আত্মগোপন করে পালিয়ে ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাকে মোকামতলা বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আটটি আপিল ও সাতটি জেল আপিল করেন আসামিরা। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি একসঙ্গে নিয়ে ২০১৭ সালের ৬ আগস্ট রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন। রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল, ১৫ জনের আমৃত্যু কারাদণ্ড এবং চার জনকে খালাস দেওয়া হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর