1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

বৃষ্টি আইনে আফগানিস্তান ১৭ রানে বিজয়ী

  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

দীপ্ত নিউজ ক্রীড়া ডেস্ক::

প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে (ডার্ক উইথ লুইস পদ্ধতি) বাংলাদেশকে ১৭ রানে হারিয়েছে আফগানিস্তান। এর আগে একমাত্র টেস্টের পর এবার ওয়ানডে মিশনে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হয়েছে দুপুর ২টায়।

ওয়ানডে সিরিজের আগে থেকেই বৃষ্টির আভাস ছিল চট্টগ্রামে। এমনকি তিন ম্যাচের দিনই শঙ্কা আছে বৃষ্টির। যা সিরিজের প্রথম ম্যাচের খেলায় তৃতীয় দফা ব্যাঘাত ঘটিয়েছে। ২১.৪ ওভারে আফগানিস্তান ৮৩ রান তুলতেই ফের আকাশের কান্না! শেষ পর্যন্ত সফরকারীরা ২ উইকেট হারায়।

বৃষ্টির হওয়ার সময়ের ওপর ভিত্তি করে আবারও কমতে পারে ম্যাচের গণ্ডি। বৃষ্টি আইনে তাদের বর্তমানে প্রয়োজন ছিল ৬৬ রান, তবে তাদের সংগ্রহ তারও বেশি। ফলে বৃষ্টির কারণে ম্যাচ আর মাঠে না গড়ানোয় ১৭ রানে জয় পায় সফরকারীরা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানিস্তানের বোলিং তোপে ওপেনিং থেকে শুরু করে টাইগারদের পুরো টপ-অর্ডার ধসে যায়। ৩০-এর কোঠা পার করতে না পারা বাকি ব্যাটারদের পাশে একমাত্র উজ্জ্বল নাম তাওহীদ হৃদয়। তার হার না মানা ফিফটিতে আগেই তছনছ হওয়া বাংলাদেশ সংগ্রহ করেছে ১৬৯ রান। এর আগে বৃষ্টির কারণে ম্যাচের গণ্ডি কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। অবশ্য সেটি বাংলাদেশের ভাবনায় প্রভাব ফেলার মতো কিছু নয়। কারণ তার আগেই হৃদয় বাদে বিদায় নিয়েছেন বাংলাদেশের সব স্বীকৃত ব্যাটাররা। ৩৪.১ ওভারে দ্বিতীয় দফায় বৃষ্টি শুরুর সময় টাইগারদের রান ছিল ৭ উইকেটে ১৪৪। এরপর ৫৩ বলে তাদের সংগ্রহ যা হবে সেটি হতো স্বাগতিকদের জন্য সান্ত্বনার।

চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মেঘ মাথায় নিয়ে এদিন খেলতে নেমেছিল বাংলাদেশ-আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। কোমরের চোট থাকায় তামিমের খেলা নিয়ে কিছুটা দোলাচল থাকলেও তিনিই টাইগারদের প্রতিনিধি হয়ে নেমেছেন। এরপর ম্যাচের শুরুটা দেখেশুনে শুরু করেন দুই ওপেনার তামিম ও লিটন দাস।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর