1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীর উপর হামলার মামলায় পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত
10443
বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রের উপর হামলার মামলায় গ্রেফতারকৃত আসামি। ছবি: দীপ্ত নিউজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি :


মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র- আন্দোলনে গত ৪ আগস্ট অংশ নেওয়া সাব্বির (১৯) এর উপর হামলা করে ক্ষমতাশালী আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরা।

পরে ৫আগস্ট সরকার পতন পরবর্তী আহত সাব্বিরের বাবা আব্দুল জলিল গত ২৮ আগস্ট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  ২ জনের নাম উল্লেখ করে পিটিশন মামলা দায়ের করেন । যা পিটিশন মামলা নং ৬৬৮/২০২৪।
মামলার এজাহার সূত্রে জানা যায়,  সাব্বিরকে লক্ষ্ করে হত্যার উদ্দেশ্যে একাধিক গুলি ছুড়িলে একটি গুলি সাব্বিরের বাহুর উপরের অংশে বিদ্ধ হইয়া ভেদ করিয়া বুকের ডান পাশে বিদ্ধ হয়।  রক্ত ক্ষরণে মাটিতে লুটাইয়া পড়িলে অপর আসামি সোলেমান মোল্লা হত্যার উদ্দেশ্যে পা দিয়া  বুক চাপিয়া রাখে। স্থানীয় লোকজন এবং ছাত্র আন্দোলনে উপস্থিত কতিপয় ছাত্র ধরাধরি করিয়া মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করিলে আসামি সজীব মোল্লা ও সোলেমান মোল্লা পথরোধ করে।
প্রাথমিকভাবে রক্তপাত বন্ধ করিয়া গুলি বের করা সহ উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল হাসপাতাল, ঢাকায় নিয়া চিকিৎসা করানো হয়।
পরে  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস মুন্সীগঞ্জ সদর থানার ওসিকে নিদেশ দেন মামলাটি রুজু করার জন্য। পরে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. খলিলুর রহমান মামলাটি রুজু করেন,যার মামলা নং ২০/ তারিখ ১৩/০৯/২৪ তারিখ।
পুলিশ সূত্রে জানা যায়,২৫শে সেপ্টেন্বর বেলা ১১টার সময় মামলার আসামি সোলেমানকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের (মানিকপুর) থেকে তাকে  গ্ৰেফতার করেন ।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর খালেদুজ্জান জানান ,আসামী কে গ্ৰেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর