1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন মুন্সীগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত!

ভারতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ সেনাবাহিনীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮৫ বার পঠিত
ispr-11375

বাংলাদেশ নিয়ে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রকাশিত এক প্রতিবেদনের উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রতিবাদলিপিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

ওই প্রতিবাদলিপিতে বলা হয়, ইন্ডিয়া টুডে ’অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের নিয়মিত বৈঠকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্যর ওপর ভিত্তি করে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রকাশিত প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।’

আইএসপিআরের প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভুত্থানের সম্ভাবনা নিয়ে জরুরি বৈঠক করেছে’ এমন শিরোনামে আজ একটি প্রতিবেদন প্রকাশ করে। যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সাংবাদিকতার মৌলিক নীতির প্রতি শ্রদ্ধা না রেখে এমন ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করছে।

বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর বিষয়ে আবারও গুজব ছড়ানোর উদ্দেশ্যেই কোনো স্বীকৃত উৎস বা প্রমাণযোগ্য তথ্য ছাড়ায় প্রতিবেদনটি লেখা হয়েছে। এতে অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে যে দাবি করা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। এটি গভীরভাবে উদ্বেগজনক যে, ইন্ডিয়া টুডে তথ্য যাচাই ছাড়া এবং সাংবাদিকতার মৌলিক নীতির প্রতি শ্রদ্ধা না রেখে, দায়িত্বহীন ভাবে এমন ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে।’

আইএসপিআর বলছে, ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এর আগেও মিথ্য তথ্য প্রকাশ করেছে। গত ১১ মার্চ ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া ইন্ডিয়া টুডের এধরনের সম্পাদনা নীতির সমালোচনাও করে আইএসপিআর।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবায় দৃঢ় প্রতিজ্ঞ এবং দেশের গণতন্ত্র ও শান্তির পক্ষে কাজ করে যাবে। আমরা সকল সংবাদমাধ্যম, ইন্ডিয়া টুডে-কেও আহ্বান জানাচ্ছি যে, তারা দায়িত্বশীল সাংবাদিকতা অনুশীলন করুক এবং ভিত্তিহীন ও ক্ষতিকর অভিযোগ প্রকাশ করা থেকে বিরত থাকুক, যা দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন এবং অবিশ্বাস সৃষ্টি করতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর