1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত
saedpur-16434
গত সোমবার বিকেলে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক আফজাল হোসেন বলেছেন, বর্তমানে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের যে সক্ষমতা রয়েছে তা বাড়িয়ে তিনগুণ করতে চাই।

রেলওয়ে কারখানায় যে অবকাঠামো রয়েছে তা বাড়ানো সম্ভব। তিনি বলেন আমদানি নির্ভরতা ও ক্রয় জটিলতা কমাতে রেলওয়ে কোচ মেরামতে প্রয়োজনীয় যন্ত্রাংশ এ কারখানাতেই তৈরি করা করা হবে। এজন্য লোকবল ও যন্ত্রপাতি এবং কাঁচামাল সংকট দূর করে গতি সঞ্চার করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়য়ন করতে কারখানাটির আধুনিকায়নে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

গত সোমবার বিকেলে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন বিভাগ শপ (উপ কারখানা) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক আফজাল হোসেন বলেন, রেলের পরিধি বাড়ছে, রেলওয়ে কোচের সংখ্যাও বাড়ছে। আরও ২০০ কোচ ভারত থেকে আমদানি করা হচ্ছে। ফলে সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি মনে করেন, সৈয়দপুর রেলওয়ে কারখানাটি আধুনিকায়ন করা জরুরী হয়ে পড়েছে। এ আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের
(এডিবি) সহায়তা মিলবে বলে জানান তিনি।

তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল ও ইকুইপমেন্ট সংকট থাকায় চাহিদামতো উৎপাদন সম্ভব হচ্ছে না। এই সংকট দূর করাসহ আধুনিকায়ন জরুরি। তাই এদিকে বিশেষ দৃষ্টি দিয়েছে বর্তমান সরকার। সক্ষমতা বৃদ্ধি করে এ কারখানাটিকে দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানাকে রেলওয়ের মূল কেন্দ্রে পরিণত করা হবে। সেকারণেই মূলতন এই পরিদর্শনে আসা। যাতে সমস্যা ও সংকট নিরুপন করে সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা যায়।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের পরিচালক হোয়ে ইউন জিয়ং, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এফ এম মহিউদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে মহাপরিচালক সৈয়দপুর রেলওয়ে কারখানায় এলে কারখানাটির বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী সূর মোহাম্মদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর