1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

মন্ত্রিসভার বৈঠকের পর সিদ্ধান্ত কবে খুলছে প্রাথমিক বিদ্যালয়

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৬০ বার পঠিত
primary-9630

দীপ্ত নিউজ ডেস্ক::


কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এর মধ্যে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

রোববার (২৮ জুলাই) এ নিয়ে বৈঠক রয়েছে বলেও জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। তবে সে বৈঠক আজ হচ্ছে না। বরং সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে, তা নিয়ে বৈঠক করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন রোববার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামীকাল ক্যাবিনেট (মন্ত্রিসভা) মিটিং আছে। এটা নিয়মিত মন্ত্রিসভার বৈঠক। কোনো স্পেশাল মন্ত্রিসভার বৈঠক নয়। এ বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও আলোচনা হতে পারে। সেখানে কোনো ইঙ্গিত পাওয়া গেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আবার বৈঠক করে নিজেদের মধ্যে আলোচনা করবে। তারপর সিদ্ধান্ত জানা যাবে। এটাই হয়ে থাকে, এবারও সেটাই হতে পারে।’

এর আগে শনিবার (২৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর