1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার!

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত তারেক রহমানের

  • প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পঠিত
pm-tarique-rahman-15733

দীপ্ত নিউজ ডেস্ক ::


প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন তারা (প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা)। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

জিয়ারতকালে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। তারা পর্যায়ক্রমে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এদিন সকালে প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে ঢাকায় ফিরে এসে দিনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই জিয়ারত সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এরপর সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন তিনি। বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে তার।

এ ছাড়া বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর