1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তিকারী নূপুরকে গ্রেপ্তারের দাবি মমতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৬২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:


মহানবীকে (সা:) নিয়ে কটুক্তি আপত্তিকর মন্তব্য করায় বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মা এবং জিন্দালের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে টুইটারে দোষীদের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন মমতা। পাশাপাশি জনগণের বৃহত্তর স্বার্থে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন।

সম্প্রতি একটি সংবাদমাধ্যম আয়োজিত বিতর্কসভায় বিতর্কিত মন্তব্য করেন নূপুর। তার পরে কার্যত একই কথা টুইট করেন গেরুয়া শিবিরের আর এক মুখপাত্র নবীন জিন্দাল। তা নিয়ে হইচই শুরু হতেই নূপুরকে সাময়িক বহি:ষ্কার এবং নবীনকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিজেপি। যদিও তাতে বিতর্ক ধামাচাপা পড়েনি। মধ্য-পূর্ব এশিয়ায় ভারতের পণ্য বয়কট শুরু হয়ে যায়। কাতারের মতো কয়েকটি দেশ সে সব দেশে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে আপত্তির কথা জানায়। সব মিলিয়ে আবর দুনিয়ায় ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে বলে মনে করছেন অনেকেই। এবার সেই প্রেক্ষিতে ঘটনার নিন্দা করলেন মমতা।

পরপর তিনটি টুইটে তিনি লিখেছেন, ‘বিজেপির ধ্বংসাত্মক কয়েক জন নেতার করা জঘন্য এবং নৃশংস ঘৃণাভাষণকে ধিক্কার। এতে শুধু যে হিংসা ছড়ায় তা-ই নয়, আমাদের দেশের বৈচিত্রময় সংস্কৃতিও ক্ষুণ্ণ হয়। আমি অভিযুক্ত বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেফতার চাই’। মমতা তার টুইটে জনগণের বৃহত্তর স্বার্থে সব ধর্ম, বর্ণ, জাতির মানুষকে শান্তি বজায় রাখারও আবেদন জানিয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর