1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহানবী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কপিলমুনিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১২০ বার পঠিত

শেখ নাদীর শাহ্::

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্ব নবী হযরমোহাম্মাদ (সা:) এবং তাঁর সহধর্মীনি আয়শা (রা:) সম্পর্কে চরম অবমাননাকর ও কু-রুচীপূর্ণ মন্তব্য করার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে পাইকগাছা উত্তর ইমাম সমিতির আয়োজনে কপিলমুনিতে সোমবার (১৩ জুন) বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে কপিলমুনিতে আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অংশ নিতে আছরবাদ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী মিছিল সহকারে কপিলমুনিতে এসে জড়ো হয়। এরপর মূহুর্তেই জনসমুদ্রে রুপ নেয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাজার চৌরাস্তা মোড়ে নুপুর শর্মা ও নবীন জান্দালের কুশপুত্তলিকা দাহ করে। এসময় স্থানীয় কপিলমুনি ফাঁড়ি পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করেন। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা মিছিলের সামনে ও পেছনে অবস্থান নেয়।

এর আগে বিক্ষোভ মিছিলে অংশ নিতে উত্তর প্রান্ত থেকে প্রায় ২/৩ কি:মি: পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীরা সমবেত হয়ে রজাকপুর- কাশিমনগর আদর্শ যুব সংঘ ও সর্ব স্তরের মুসলিম তৌহিদী জনতার ব্যানারে মূল মিছিলে অংশ নেয়। অন্যদিকে দক্ষিণ প্রান্ত হরিঢালী, নোয়াকাটি, হরিদাশকাটি, উলুডাঙ্গা-রহিমপুর, সোনাতনকাটি, সলুয়া, গোলাবাটি, শ্রীরামপুর, আগড়ঘাটা, মালত, কাজীমুছা, তালার কানাইদিয়া, জেঠুয়া-জালালপুর, নাছিরপুর, প্রতাপকাটি, নাবা, হাউলিসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে হাজার হাজার মুসলিম তৌহিদী জনতা বিক্ষোভ মিছিলে সমবেত হন।

এরপর বাজার চৌরাস্তা মোড়ে পথসভায় কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উত্তর পাইকগাছা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাও: আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাফেজ মাও: আমিনুর রহমান সিরাজী, মাও: আজহারুল ইসলাম, ইনামুল ইসলাম, হাফেজ কামরুল ইসলাম, মাও: ফারুখ হোসেন সিরাজী, মাও: শেখ আবুল কাশেম সিদ্দিকীসহ অন্যান্যরা।

এসময় বক্তারা নুপুর শর্মা ও নবীন জিন্দালের শাস্তির দাবিতে ভারত সরকারের জরুরী হস্তক্ষেপ কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর