1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহানবী (সাঃ) সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের সমাবেশে গণমানুষের ঢ়ল

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১১৪ বার পঠিত
খুলনা প্রতিনিধি:

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক  মহানবী হজরত মুহাম্মদ (সঃ) অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) বিকেলে খুলনা জেলা ইমাম পরিষদের আয়োজনে নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর মসজিদ চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনার সর্বোস্তরের জনতার উপস্থিতিতে সমাবেশটি জনস্রোতে পরিণত হয়। ফলে বায়তুন নূর মসজিদ চত্বরে সমাবেশ কর্মসূচি থাকলেও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ গ্রহণে তা ফেরিঘাট থেকে জোড়াগেট পর্যন্ত বিস্তৃত হয়। এর ফলে নগরীর ময়লাপোতা মোড় এবং ফেরিঘাট থেকে জোড়াগেট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ সালেহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, খুলনা জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা মোস্তাক আহমেদ, অধ্যক্ষ মাওলানা রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ন সম্পাদক মাওলানা নাসির উদ্দিন কাসেমী, অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, মোল্লা মেরাজুল হক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, সাইখুল ইসলাম বিন হাসান, মাওলানা হেকতম আলী, মাওলানা নূর সাইদ জালালী, মাওলানা এএসএম জাফর সাদিক, মাওলানা কারামাত আলী, মাওলানা আনোয়ারুল আজম, মাওলানা ইবরাহিম খলিল, শেখ মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজকের পর থেকে আমরা কোন মুসলমান ভারতীয় কাপড় দিয়ে পাঞ্জাবী তৈরি করবো না, স্ত্রী-কন্যাদের ভারতীয় কাপড়ের থ্রি-পিস এবং শাড়ী কিনে দিব না। ভারতীয় কোন টিভি চ্যানেল দেখবো না। এভাবে আমরা ভারতীয় সকল পণ্য বর্জন করবো। আর এটাই হবে আমাদের জন্য এখন সবচেয়ে বড় জিহাদ। এভাবেই ভারতীয় পণ্য-সামগ্রী ব্যবহার না করতে অঙ্গীকার করা হয়।

বক্তারা আরোও বলেন, ভারতের বিজেপি মুখপাত্র নুপুর শর্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ কটূক্তি ও চরম মিথ্যাচার করেছে। তাকে কারাগারে পাঠালেও এর শাস্তি হবে না। রাসুলের (সঃ) অপমানকারীর শাস্তি হচ্ছে ‘কতল’ করা। এ ধরণের শাস্তি হলে আর কেউ দুঃসাহস দেখাতো না বলেও উল্লেখ করেন তারা।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তারা  সকল ভারতীয় পণ্য আমদানী বন্ধের আহবান জানিয়ে বলেন, মুসলিম ব্যবসায়ীরা ভারতীয় পণ্য আমদানী করবেন না। আর এটাই হচ্ছে ঈমানের দাবি। আর আমরা যদি ভারতীয় পন্য বর্জন করে এখন এই জিহাদ করতে না পারি তাহলে মিছিল-সমাবেশ করে কোন লাভ নেই বলেও উল্লেখ করেন তারা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর