1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় পাইকগাছায় তিনজন ছুরিকাহত সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশনের উদ্যোগে সোনালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা সাতক্ষীরার দেবহাটায় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত মোস্তাফিজুর আটক সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক ৫ জেলে কারাগারে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে সাতক্ষীরায় ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবিতে মানববন্ধন মেসির মুখে প্রশংসা, জার্সিও পেলেন ভোজিনিয়া টাইব্রেকারের আগে ল্যাপটপে এমবাপের ভিডিও দেখে বাজিমাত মিশরের বিশ্বকাপে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা ব্যাটল অব মায়ামি: আর্জেন্টিনাকে ভুগিয়ে স্মরণীয় হয়ে থাকল কেপ ভার্দে

মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় পাইকগাছায় তিনজন ছুরিকাহত

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত
paikgacha-madok-16938
  • নিজস্ব প্রতিবেদক, (পাইকগাছা) খুলনা।।

খুলনার পাইকগাছা উপজেলার গড়ুইখালীতে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় বিক্রেতারা সংগবদ্ধ হয়ে  তিন জনকে ছুরিকাঘাত ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আল-আমীন মোড় এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন, উপজেলার ফরিদাবাদ গ্রামের মৃত জাহাঙ্গীর গাজীর ছেলে হাফিজুর গাজী (৪৫), শান্তা গ্রামের জিন্নাত আলী গাজীর ছেলে হান্নান গাজী (৫০), ও নাসির গাজীর ছেলে অলিলউল্লাহ গাজী (২১)।

আহত হাফিজুর গাজী জানান, শহিদুল মোড়লের ছেলে তানবির মোড়ল (২২), আজমুল গাইনের ছেলে বিপ্লব গাইন (২৮), বাবু গাইনের ছেলে হৃদয় গাইন (২৮), বাচ্চু গাজীর ছেলে সিরাজুল গাজীসহ ২০/২৫ জনের একটি সংবদ্ধ চক্রের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি অভিযোগ রয়েছে।

শুক্রবার রাতে হাফিজুর গাজী, হন্নান গাজী সেখানে মাদক বিক্রিতে বাঁধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা এসময় ধারালো অস্ত্র দিয়ে জখমের পাশাপাশি লাঠিসোটা দিয়ে পেটাতে থাকলে তিনজন গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তারা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আহতদের স্বজনরা জানান, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ হাসপাতালে দেখতে যান।

পাইকগাছা থানা পুলিশ জানায়, ঘটনার বিষয়ে অভিযোগ দিলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর