1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

মুক্তির পর খালেদা জিয়াকে মির্জা ফখরুলের ফুলের শুভেচ্ছা

  • প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৫১ বার পঠিত
khaleda-fakhrul-9747

দীপ্ত নিউজ ডেস্ক::


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের উপ-প্রেস সচিব মো. শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ আগস্ট) এ কথা জানানো হয়।

এদিকে মুক্তি পাওয়ার পর রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, মুক্তি পাওয়ার পর ম্যাডামের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এসময় তিনি ম্যাডামের চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে ২০১৬ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হলে মির্জা ফখরুল ফুল দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান বলেও উল্লেখ করেন শায়রুল কবির।

প্রসঙ্গত, ২০২০ সালে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে তিনি গুলশানে বাসভবন ফিরোজায় ছিলেন। এসময়ের মধ্যে তাকে অনেকবার হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য।

সর্বশেষ গত ৮ জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। বর্তমানে সাবেক এই প্রধানমন্ত্রী শারীরিক অবস্থা অনেকটা ভালো বলে জানা গেছে। আগামী কিছুদিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারেন বলেও বিএনপি সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর