1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুজিবনগর সরকারের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিলো : তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১১৭ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

জিয়াউর রহমান পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের প্রথম সরকার যে সরকার মুজিবনগরে শপথ গ্রহণ করেছিলো, সেই সরকারের অধীনে জিয়াউর রহমান একজন চাকুরে ছিলেন। সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিলো। তারা ইতিহাস বিকৃতি করেছিলো ২১ বছর ধরে। সেই ইতিহাস বিকৃতি যখন ঢেকে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন আবোল-তাবোল বলা শুরু করেছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় কোনো একজন মুক্তিযোদ্ধাকে কেউ পানি খাইয়েছে অথবা একবেলা ভালো খাবার খাইয়েছে। সেই অপরাধে পাকিস্তানিরা তাদের ধরে নিয়ে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, নির্যাতন করেছে। আর জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে, (পাকিস্তানিরা) খালেদা জিয়াকে নতুন বউয়ের আদরে আদর-যত্ন করেছে, এতেই তো প্রমাণিত হয় জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর