1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের শার্শায় উপজেলা ক্রীড়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত কপিলমুনিতে ইয়াবাসহ আটক ২ চাচিকে নিয়ে প্রতিবেশী ভাতিজার উধাউয়ের অভিযোগ চাচার উয়েফা সভাপতির বিশ্বকাপ বয়কটের কারণ ইউক্রেনের সেনাপ্রধা বরখাস্ত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ট্রেনে কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৯৫ বার পঠিত
munshignang-9600

মুন্সিগঞ্জ প্রতিনিধি::


মুন্সিগঞ্জের লৌহজংয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বজলু মিয়া (৫৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে মাওয়া সেনানিবাস চেকপোস্ট সংলগ্ন এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

নিহত বজলু মিয়ার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। তিনি মাওয়া সেনানিবাসের পেছনে জৈনক সামাদ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির খুলনা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মাওয়া সেনানিবাস চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় বজলু মিয়া অসাবধানতাবসত ট্রেন লাইনে উঠে পড়লে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার হাসান উর রহমান জানান, ট্রেন আসার সময় অসাবধানতাবত ট্রেন লাইনে উঠে পড়ায় এই দূর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ মাওয়া রেলওয়ে স্টেশনে রেল পুলিশের হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর