লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ::
মুন্সীগঞ্জ শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবকদের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৯ আগষ্ট) বেলা বারোটার সময় মুন্সীগঞ্জ উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ‘খ’ শাখার শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক আকতার জাহান, শ্রেণি শিক্ষক মোঃ আব্দুল হান্নান, কার্যকরি পরিষদের কু-অপ্ট সদস্য হামিদা খাতুন প্রমুখ।
উক্ত মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এসময় প্রধান শিক্ষক বলেন, শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোন বিকল্প পথ নাই, তাই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার্থীরা যেন ভালো ভাবে পড়াশোনা করে অভিভাবকদের প্রতি আহবান জানান।