1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদে বিল: অনলাইনে জুয়া-বেটিংয়ে ৭ বছরের জেল জলবায়ু সংক্রান্ত বিশ্বনেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা বৃহস্পতিবার সিলেটে আসছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ কয়রায় যুবদলের বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা মণিরামপুরে ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় বৈদ্যুতিক খুঁটির তারে টিনের স্পর্শে শ্রমিকের মৃত্যু-১, আহত ৪.

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার পঠিত
munsigang-10161
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের গজারিয়ায় বৈদ্যুতিক খুঁটির তারের সাথে টিনের চাল স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজির হোসেন (২৬) হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে।

১৬ নভেম্বর (শনিবার)সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন গুয়াগাছিয়া ইউনিয়নের নতুনচর চাষী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজির হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, একই উপজেলার উমেদপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (২২), একই গ্রামের আজিজ মিয়ার ছেলে মাসারুল ইসলাম(২৩), বদরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে হেলাল (২৪) ও মৃত আব্দুল খালেকের ছেলে জামাল উদ্দিন(৪০)।

munsigang-10162

স্থানীয়রা জানায়, শনিবার সকালে স্থানীয় একটি কয়লার গদির পুরাতন টিনসেড ঘর ভাঙার সময় শ্রমিক হিসেবে কাজ করছিলেন নাজির হোসেনসহ বেশ কয়েকজন শ্রমিক। এসময় টিনসেড ঘরের এক চাল খুলে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটির সাথে সংযুক্ত তারের উপর রাখে। এসময় টিন ও তারের সঙ্গে স্পর্শ লাগে। ফলে বিদ্যুতায়িত হয়ে ৫ জন আহত হয়।আহতদের মধ্যে নাজির হোসেনের অবস্থা ছিল আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত শ্রমিক নাজমুল হোসেন বলেন, এই তারে কারেন্ট থাকতে পারে তা আমরা চিন্তাও করি নাই। ঘরের চালা নিচে নামানোর সময় তা তারের সাথে লেগে যায়। সেখান থেকে আমারা পাঁচ জন সবাই কারেন্টের শক খাই’।

বিষয়টি সম্পর্কে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর গজারিয়া জোনাল অফিসার ডিজিএম অভিলাষ চন্দ্র পাল বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি আমি শুনলাম। তারা কোন তারের সাথে কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তা সরেজমিনে গিয়ে দেখতে হবে’।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব। নিহতের লাশ থানায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর