1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও গণভোজ

  • প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৫৩ বার পঠিত
মোঃ লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার  (২৭ আগষ্ট) দুপুরে  উপজেলার বায়হাল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের আয়োজনে যশলং ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং  ওয়ার্ডের সভাপতি মোঃ মজিবুর রহমান হাওলাদার সভাপতিত্বে এবং
যশলং  ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রয়েল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাজী মিরাজ হোসেন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,যশলং ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইসমাইল খান বাবু,যশলং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ নজরুল ইসলাম দেওয়ান।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশলং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আমির হোসেন হাওলাদার,যশলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শরিফ হালদার ।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন যশলং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. আবুল হাসেম মৃধা, প্রবীণ নেতা আলমাস সৈয়াল, উপজেলা আ’লীগের সদস্য মো. কাজী শফিকুল ইসলাম, আমির হোসেন হালদার, সাবেক মহানগর ছাত্রলীগের সদস্য মো. সালাউদ্দিন আহমেদ সোহেল,যশলং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম,যশলং ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক সাব্বির হোসেন সাগর
,মাহবুব হালদার, আতিক ঢালী সাদ্দাম হোসেন, কামরুল হাসান, অনিক ঢালী,মিজান দেওয়ান, আশা হালদার , মোহাম্মদ আসিফ , আওলাদ হোসেন মৃধা, আয়শা মেম্বার, সহ ,ছাত্রলীগ, যুবলীগ , স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে মিরাজ হোসেন বলেন, যুক্তফ্রন্ট, ৬ দফা আন্দোলন ও উনসত্তরের ছাত্র আন্দোলনের প্রধান নায়ক ছিলেন বঙ্গবন্ধু। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বিশ্বের বিভিন্ন দেশের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। শেখ হাসিনা দেশের জন্য সারাক্ষণ শ্রম দিয়ে যাচ্ছেন।
এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলটি পরিচালনা করেন বাইহাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আবুল কালাম আজাদ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর