1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে হত্যা মামলায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানসহ ৯ জনের জামিন নামঞ্জুর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০০ বার পঠিত
munsigang-9394

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

মুন্সীগঞ্জে হত্যা মামলায় নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম হালদারসহ ৯ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। জামিন নামঞ্জুর হওয়া ব্যক্তিদের মধ্যে আরিফুল ইসলাম ছাড়াও তার ভাই কামার খাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান হালদার ও চাচা টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদারও রয়েছেন।

বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান তাদের জামিন নামঞ্জুর করেন।

এর আগে, আসামিদের উপস্থিতিতে দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মুক্তার হোসেন খোকন বলেন, হত্যা মামলায় প্রাথমিকভাবে জামিন নামঞ্জুর হওয়ায় আমরা খুশি। আশা করি বাদীপক্ষ মামলার সুষ্ঠু বিচার পাবেন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল জেলার টঙ্গিবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজার এলাকার পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. সোহরাব খানকে।

এ ঘটনায় মো. আরিফুল ইসলাম হালদারকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। পরে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আরিফুল ইসলাম হালদার। বুধবার নিম্ন আদালতে হাজির হলে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর