1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

মুন্সীগঞ্জে অটোচালক হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

  • প্রকাশিত : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১১ বার পঠিত
munsigang-5185
মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোচালক আশরাফুল ইসলাম হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলার অপর তিন আসামিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে দুইজনকে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রুবেল ইসলাম নয়ন, মোহাম্মদ রাজেল, আকরাম মোল্লা ও হাসান শেখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর আশরাফুল অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। রাত ৮ টার দিকে তার বাবার কাছে খবর আসে, আশরাফুলকে উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় গলাকাটা অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লৌহজং থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুরে পুলিশ তাদের গ্রেপ্তার করলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। মামলায় সাক্ষ্য দেন ১৩ জন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর