1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মুন্সীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার পঠিত
munsigang-১১০৯৯

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::


২৫শে ফেব্রুয়ারি মঙ্গলবার ২:৩০ মিনিটে মিরকাদিম পৌরসভার আরএমসি মাঠে আজ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয় ।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, গোপালনগর স্পোর্টিং ক্লাব ও আব্দুল্লাহপুর তেতুলতলা স্পোর্টিং ক্লাব ।

পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মুরাদ খানের সভাপতিত্বে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুল ফকির, মিরাকাদিম পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ, সাবেক সদস্য মুন্সীগঞ্জ জেলা আহবায়ক কমিটি বিএনপি মফিজুল ইসলাম যাদু, পঞ্চসার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, মোঃ আবদুল মতিন, মিরকাদিম পৌর বিএনপির সহ-সভাপতি, তাজেদুল ইসলাম, সমাজ সেবক মোঃ ওসমান গনি সুমন, মিরকাদিম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, সমাজ সেবক আলহাজ্ব মোঃ হানিফ,পঞ্চসার ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ আয়েত আলি দেওয়ান, মিরকাদিম পৌর বিএনপি সহ-সভাপতি মরতুজ আলী হিরা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ নাছির উদ্দিন ।

munsigang-11100

আরো উপস্থিত ছিলেন পৌরসভার এককালের জাতীয় দলের সাবেক খেলোয়াড় রকিবুল্লা দেওয়ান, মোহর চাঁদ, অপু , ক্রিয়া সংগঠক রাজা মিয়া , আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী বশির আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী আলামিন , মহাসিন হোসেন ।

উক্ত খেলাটি উপভোগ করেন দূই থেকে তিন হাজার দর্শক । খেলা শুরু হওয়ার আগে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় দুই দলের সমর্থকরা নানান রকমের বাদ্যযন্ত্র নিয়ে মাঠে উপস্থিত হয়।

ফাইনাল খেলাটি ধারাভাষ্যের পরিচালনা করেন জসিম উদ্দিন ।

খেলাটি পরিচালনা করেন ঢাকা থেকে আগত রেফারি দেলোয়ার হোসেন সহকারী রেফারি রফিকুল রাফি ও শাহিন ।

খেলাটি নির্দিষ্ট সময় গোলশূন্যভাবে শেষ হয় এবং ট্রাইবেকারে আব্দুল্লাহপুর তেতুলতলা স্পোর্টিং ক্লাব বিজয় হন ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর