1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে গজারিয়ায় পৃথক স্থানে নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত
munsigang-14919
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের গজারিয়ায় একই দিনে দুই নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরের আগেই দুই স্থানে লাশ ভাসতে দেখা গেলে স্থানীয়দের সংবাদে গজারিয়া থানা পুলিশ ও নৌ পুলিশ পৃথক অভিযান চালিয়ে লাশ দুটি উদ্ধার করে।

সকাল ১২টা ১০ মিনিটে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় সিটি গ্রুপের পাশের মেঘনা নদীর তীর থেকে প্রায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় জেলে আলী হোসেন জানান, নদীর স্রোতে ভেসে আসা লাশটি তীরে এসে আটকে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। এর প্রায় দেড় ঘণ্টা পর, বেলা ১টা ৩০ মিনিটে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দী এলাকার কাজলী নদী থেকে আবারও ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষের (৩৬) লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সোহাগ বলেন, “সকাল থেকেই বক্তারকান্দী অংশে লাশটি ভাসতে দেখেছি, ভাটার সময় তীরে এসে আটকে যায়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ–পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শরজিৎ কুমার ঘোষ জানান, স্থানীয়দের খবর পেয়ে মেঘনা নদী থেকে নারীর লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, নৌ পুলিশ ও থানা পুলিশ দুই স্থানে অভিযান পরিচালনা করছে। অজ্ঞাত নারী ও পুরুষের পরিচয় শনাক্তে পিবিআইকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে, তারা ঘটনাস্থলে আসছেন।

পুলিশ আরও জানায়, দুই লাশের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা যাচাইয়ের কাজ চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর