1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত হলেও নেওয়া হয়নি ব্যবস্থা, বহাল তবিয়তে আলোচিত প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  আরমান সভাপতি, রাব্বিরকে সাধারণ সম্পাদক করে সৈয়দপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা ‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’- ডোনাল্ড ট্রাম্প

মুন্সীগঞ্জে গরুর খামারে ডাকাতি, লুন্ঠিত ৩টি গরু উদ্ধার গ্রেপ্তার ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
munsigang-12044

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জের সদরের চরকেওয়ার ইউনিয়নের হামিদপুর এলাকায় গরুর খামারে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ১০ লাখ টাকা মূল্যের উন্নতজাতের ৩টি গরু উদ্ধার করা হয়েছে৷ বুধবার রাত সাড়ে নয়টায় দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।

এর আগে একইদিন সকালে কুমিল্লা থেকে ডাকাত সদস্যদের গ্রেফতার ও দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গরু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার তুরাজডাঙা এলাকার মৃত বাবুর মিয়ার ছেলে লিটন (৩২) ও দাউদকান্দি এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো: শাহাজালার (৫২)।


munsigang-12044


অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৩ মে রাত সাড়ে তিনটার দিকে হামিদপুর এলাকা আদর্শ গরুর খামারে ঢুকে ডাকাতির ঘটনা ঘটে। এসময় অস্ত্রের মুখে খামারে থাকা লোকজনকে মারধর ও জিম্মি করে গরু লুটে নেয় ডাকাত সদস্যরা। এঘটনায় খামার মালিক কালাচান মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেলে অভিযানে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির ব্যবহারে কুমিলার দাউদকান্দি থেকে লিটন ও চক্রের ক্রয়-বিক্রয়ের জড়িত শাহজালালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে নারায়গঞ্জের সোনারগাঁও মিরেরট্যাক কলতাপাড়া এলাকার বেপারী ফার্ম থেকে লুন্ঠিত ৩টি উন্নত জাতের গরু উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় জড়িত মোট ৬জনকে চিহ্নিত করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর