1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত
17276

মুন্সীগঞ্জ প্রতিনিধি:


জাতীয়ভাবে জ্বালানি সংকটের কারণে মুন্সীগঞ্জে বিদ্যুৎ চাহিদা ও সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে বিভিন্ন সময়ে প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনায় সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভায় এসব বিষয় উঠে আসে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মানোয়ার মোরশেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

সভায় বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন, বিদ্যুতের অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের তদারকি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় জেলার গুরুত্বপূর্ণ শিল্প ও কৃষিভিত্তিক কার্যক্রমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। বিশেষ করে আলু সংরক্ষণকারী কোল্ড স্টোরেজগুলোর বিদ্যুৎ চাহিদা নিয়ে আলোচনা হয়। জেলায় বর্তমানে আলু সংরক্ষণের জন্য ৬০টি কোল্ড স্টোরেজ রয়েছে বলে সভায় জানানো হয়।

এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করা, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়ে কঠোরতা আরোপের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর