1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা ‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’- ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল ডুমুরিয়ায় কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে নতুন করে সরকারের যে সকল নির্দেশনা, আজ থেকেই কার্যকর! আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন কয়রায় পানির ট্যাংকি বিতরণে জেলা পরিষদের প্রশাসক তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ!  শার্শায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা মাদক বাণিজ্য, ধ্বংশপ্রায় যুবসমাজকে ঘিরে চিন্তিত সচেতন অভিভাবকরা!

মুন্সীগঞ্জে গুমের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৪ বার পঠিত
munsigang-12237

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

৫ দফা দাবিগুলো হলো :

১. গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো। ২. যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পদ ক্রয়-বিক্রয় এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা করা। ৩.গুমের যাদের ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে। ভারতে আরো গুমের শিকার ব্যাক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করা। ৪. যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন ও তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দিতে হবে। ৫. গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের সম্মুখীন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর