1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা ‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’- ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল ডুমুরিয়ায় কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে নতুন করে সরকারের যে সকল নির্দেশনা, আজ থেকেই কার্যকর! আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন কয়রায় পানির ট্যাংকি বিতরণে জেলা পরিষদের প্রশাসক তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ!  শার্শায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা মাদক বাণিজ্য, ধ্বংশপ্রায় যুবসমাজকে ঘিরে চিন্তিত সচেতন অভিভাবকরা! ৫ আগষ্টে সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দু’ আসামী গ্রেফতার

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন করে সরকারের যে সকল নির্দেশনা, আজ থেকেই কার্যকর!

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত
17268

দীপ্ত নিউজ, অনলাইন ডেস্ক:


বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার (১২ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, গত ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে যে, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত ৮টার মধ্যে কার্যক্রম বন্ধের একই সময়সীমা প্রযোজ্য হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো সরকারের এ সিদ্ধান্তের আওতা মুক্ত থাকবে।

সরকারি নির্দেশনা অনুসরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে খোলা রাখা, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করা, সকল ধরনের আলোকসজ্জা বন্ধ রাখা এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যেও বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর