1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে পুকুর থেকে ৩২৬ পিস সরকারি গুলি উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত
munsigang-11736

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


‎‎মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিন এর পুকুর থেকে ৩২৬ পিছ সরকারি গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

‎১৯ শে এপ্রিল শনিবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুকুরের পানির নিচে প্লাস্টিকের কৌটায় রক্ষিত ওই সমস্ত গুলি উদ্ধার করে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ পুলিশ। ধারণা করা হচ্ছে এই গুলিগুলো গত ৫ই আগস্ট থানা হতে লুট করা হয়েছিল।

‎গোয়েন্দা পুলিশ এক পেস বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিন এর পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচ হতে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো প্লাষ্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ (তিনশত ছাব্বিশ) রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত‍্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

‎ধারণা করা হচ্ছে, ৫ই আগস্ট ২০২৪ তারিখে থানা থেকে লুণ্ঠনকৃত এসব গুলি কোন দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশ্যে উল্লেখিত স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিল।

‎এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ‎ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন পুকুরের তলদেশ হতে গোয়েন্দা পুলিশ গুলি গুলো উদ্ধার করেছে। ও গুলো সরকারি গুলি।

 

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর