1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা বৃহস্পতিবার সিলেটে আসছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ কয়রায় যুবদলের বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা মণিরামপুরে ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় ছেলের ছুরিকাঘাতে বাবার দুই বন্ধু আহত!

  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পঠিত
munshiganj-10746

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ নয়াগাঁও এলাকায় তুচ্ছ ঘটনায় ছেলের ছুরিকঘাতে আহত হয়েছেন বাবার দুই বন্ধু। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ছুরিকাহত শরীফ হোসেনকে (৩২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও মোবারক হাজারীকে (৪৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। উভয়ের বাড়ি নয়াগাঁও পূর্বপাড়া এলাকায়।

প্রত্যদর্শীরা জানান, নয়াগাঁও এলাকার শরীফ হোসেনের দোকানের সামনে মৃদুল দেওয়ান (২০) নামে এক যুবক নিত্য পন্যের উর্ধ্বগতি গতি নিয়ে বিএনপির উপর দোষ দিয়ে কথা বলছিলো। এতে মৃদুলের বাবার বন্ধু মোবারক হাজারী ও মুদি দোকানী শরীফ তাকে এসব কথাবার্তা বলতে বারণ করে। পরে মৃদুল এনিয়ে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।

তাৎক্ষনিক মৃদুলের এ ঘটনাটি তার বাবা টিটুর কাছে মোবাইল ফোনে জানান মোবারক ও শরীফ। ঘটনা জানার পরপরই টিটু দেওয়ান তার ছেলেকে মোবাইল ফোনে শাসালে ক্ষিপ্ত হয়ে উঠে মৃদুল। এক পর্যায়ে শরীফ ও মোবারককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

অভিযুক্ত মৃদুল দেওয়ান শহরের ইদ্রাকপুর এলাকার টিটু দেওয়ানের ছেলে। আর মোবারক ও শরীফ মৃদুলের বাবা টিটু দেওয়ানের শৈশবের বন্ধু।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর