মুন্সীগঞ্জে দূর্ঘটনায় গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্থ পরিবারে আর্থিক সহায়তা প্রদান
প্রকাশিত :
রবিবার, ২৫ মে, ২০২৫
৩০৪
বার পঠিত
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়াযর হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামে দুর্ঘটনা জনিত কারণে গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জেলা পরিষদ কর্তৃক অনুদান প্রদান করা হয়েছে। ২৫ শে মে ( রোববার) বিকাল ৪ টায় ভাটি বলাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমা তুল-জান্নাত উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারে নগদ ৩০ হাজার টাকা ও ৩০ কেজি চাল বিতরণ করেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ক্ষতির তুলনায় সামান্য হলেও ভুক্তভোগী পরিবার গুলোর পাশে দাড়াতে পেরে ভাল অনুভূত হচ্ছে। প্রাথমিক ভাবে পরিবার প্রতি এ সহায়তা প্রদান করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন ।
ভাটি বলাকি গ্রামের কৃষি নির্ভর এবং গরু লালন পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে যুব সমাজকে লেখাপড়া করে উচ্চ পর্যায়ে মর্যাদা অর্জনের সক্ষম হওয়ার আহ্বান জানান। গ্রামবাসীর অনুরোধে ভাটিবলাকি গ্রামের জনগণের ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিতে নদীর সংলগ্ন নতুন জেটি নির্মাণে অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ক্ষতিগ্রস্ত কৃষক ও গরু মালিককে পর্যায়ক্রমে আরো অনুদান দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ,উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃরিগান মোল্লা, উপজেলা প্রাণ ও দুর্যোগ অধিদপ্তর কর্মকর্তা সাইদ মল্লিক, হোসেন্দী ইউনিয়ন পরিষদ সচিব, একাধিক ইউনিয়ন পরিষদের ওয়ার্ড ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।