1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের শার্শায় উপজেলা ক্রীড়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত কপিলমুনিতে ইয়াবাসহ আটক ২ চাচিকে নিয়ে প্রতিবেশী ভাতিজার উধাউয়ের অভিযোগ চাচার উয়েফা সভাপতির বিশ্বকাপ বয়কটের কারণ ইউক্রেনের সেনাপ্রধা বরখাস্ত

মুন্সীগঞ্জে পদ্মা সেতুতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত একজন

  • প্রকাশিত : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার পঠিত
munsigang-9669

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


পদ্মা সেতুতে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর ওপর পেছনের চাকা বিস্ফোরিত হলে মাইক্রোবাসের চালক মোহাম্মদ তৈয়ব আলী (৩৪) গাড়ি থামিয়ে সেটি পরীক্ষা করার জন্য নামেন। তখন দ্রুতগতির ওই মোটরসাইকেলটি এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ জানায়, সকালে মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকা থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস গোপালগঞ্জের কাশিয়ানীর দিকে যাচ্ছিল। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১১ ও ১২ নাম্বার পিলারের মাঝামাঝি বিকট শব্দে মাইক্রোবাসটির পিছনের চাকা বিস্ফোরিত হয়। পরে তৈয়ব আলী গাড়ি থেকে নেমে চাকা মেরামতের চেষ্টা চালানোর সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়।

এর পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মোটরসাইকেল চালক আজমীর হোসেন (২৮) ও তার স্ত্রী শ্রাবণী ইসলামকে (২৭) আটক করে পুলিশ ও সেতু নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। বণিক বার্তাকে তাদের আটকের কথা নিশ্চিত করেন মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এএসএম জিয়াউল হায়দার। তিনি বলেন, পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সদস্যরা তাদের আটক করেছেন।

পুলিশ আরো জানায়, নিহত তৈয়ব আলী গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাগিয়া এলাকার মো. বেলায়েত শেখের ছেলে। তার মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মোটরসাইকেলের অতিরিকত গতিকে দুর্ঘটনার প্রাথমিক কারণ মনে করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি পর্যালোচনা করছেন তারা।

এদিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল ম্যানেজার আহামেদ হক জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ মরদেহ সরিয়ে নিয়েছে পুলিশ। এ ঘটনায় সেতুতে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর