1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানীকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
munsigang-10573

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ


মুন্সীগঞ্জ সদরের পূর্বদেওসার এলাকায় পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) নামের এক মুদি দোকানদারকে হত্যা করার অভিযোগ ওঠেছে যুবলীগ কর্মী সনেট হালদার ও তার সহোযোগীদের বিরুদ্ধে।

রোববার বিকেলে রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুনু ঢালী একই এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে ও স্থানীয় ধলাগাও বাজারের মুূদি দোকানদার বলে জানা গেছে।

এদিকে ঘটনার পরপরই সনেট হালদার, তার চাচা মোশারফ হালদার আত্মগোপন করেছে। ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ বিরাজ করছে বলে গ্রামবাসী জানিয়েছেন।

জানা গেছে, সদরের ধলাগাঁও বাজারের মুদি দোকানদার করিম ঢালী ওরফে টুনু ঢালীর দোকান থেকে বাকীতে সাংসারিক সামগ্রী ক্রয় করেন প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু কয়েকমাস পার হলেও পাওনা টাকা পরিশোধ করেনি মোশারফ। রোববার বিকেল ৩টার দিকে পাওনা টাকার জন্য টুনু ঢালী মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ, তার ভাতিজা সনেট হালদারসহ আরো কয়েকজন মিলে তাদের বাড়ির ভিতরেই টুনু ঢালীকে লাঠি দিয়ে পিটায় ও কিল-ঘুষি মারে।এতে গুরুতর আহত অবস্থায় টুনু ঢালী খুড়িয়ে খুড়িয়ে নিজ বাড়িতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অপরাধিরা পালিয়ে যায়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. খলিলুর রহমান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর