1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের শার্শায় উপজেলা ক্রীড়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত কপিলমুনিতে ইয়াবাসহ আটক ২ চাচিকে নিয়ে প্রতিবেশী ভাতিজার উধাউয়ের অভিযোগ চাচার উয়েফা সভাপতির বিশ্বকাপ বয়কটের কারণ ইউক্রেনের সেনাপ্রধা বরখাস্ত

মুন্সীগঞ্জে বিয়ের ২ মাসেই স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক

  • প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৭৯ বার পঠিত
9270

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে বিয়ের মাত্র দুই মাস পর স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ ১৫ মে রোজ বুধবার সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় বসতঘর থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পুলিশ। নিহতের নাম জিয়াসমিন আক্তার (২৫)। সে ওই এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী।

স্থানীয়রা জানায়, হত্যাকারী শাহজালাল প্রায় দুই মাস আগে ওই নারীকে হঠাৎ বাড়িতে এনে তুলে সবাইকে তার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। নিহত ওই নারী হিন্দু ধর্মালম্বী ছিলেন। পরে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন বলেও জানায় স্থানীয়রা। নিহত জিয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে বলে জানা গেছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম আমাদের কে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর হতে ঘাতক স্বামী পলাতক রয়েছে। থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে এবং ঘাতক স্বামীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান আমাদের কে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ নিহত নারীর মরদেহ স্বামীর বসত ঘর থেকে উদ্ধার করে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী শাহজালালই তাকে লাঠি দিয়ে আঘাত করে মঙ্গলবার রাতের যে কোন সময় কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, স্ত্রী হত্যাকারী শাহজালাল এলাকার চিহ্নিত চোর ও ফৌজদারি মামলার আসামি। কিছুদিন আগে একটি ফৌজদারি মামলায় ৬ মাস সাজা ভোগ করেছে সে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর