1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জে সড়কের ইটের সলিং উঠিয়ে রাস্তা দখল পায়তারার অভিযোগ!

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৪৭ বার পঠিত
munsigang-9877

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার ইট তুলে রাস্তা দখল করার পায়তারার অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের বিরুদ্ধে। উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ-উত্তর রাঙ্গামালিয়া সড়কের কিছু অংশের ইট বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপরের দিকে তুলে ফেলে দুর্বৃত্তরা।

স্থানীয়ভাবে জানাগেছে ২০ বছর আগে এই সড়কটি নির্মাণ করা হয়। প্রায় ৮ বছর আগে সড়কটিতে সরকারিভাবে ইট বিছানো হয়েছিলো। সরকার পরিবর্তন হওয়ার পরে উত্তর রাঙ্গামালিয়া গ্রামের আজিজের ছেলে রুহুল আমিন (৬০) ও তার ভাই নুরূল আমিন (৫৮) দলবল নিয়ে ইটের ছলিং উঠিয়ে রাস্তা দখলের পাঁয়তারা করছেন । এলাকাবাসীর দাবি, রাস্তাটি দখলমুক্ত করে মানুষের চলাচলের দুর্ভোগ দূর করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

অভিযুক্ত রুহুল আমিনের ছেলে রোমান জানান, আমরা রাস্তা দখল না সংস্কারের কাজ করছি। এই সংস্কার কাজ করার জন্য আপনারা অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের সংস্কার কাজের কোনো অনুমোদন লাগে না।

এ ব্যাপারেই বাসাইল ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেরু হালদার বলেন, ওই রাস্তার পাশের জমি রুহুল আমিন ও তার বাড়ির লোকজন মিলে ভরাট করতেছে। ওই জায়গা ভরাট করার সময় রাস্তাটির বালু গিয়ে রাস্তায় বিছানো ইটগুলো বালির নিচে তলিয়ে যেতে পারে‌ । তাই তারা ইটগুলো তুলে রাখছে। তিনি আরো জানান, ওই রাস্তাটি ২০ বছর আগে নির্মাণ করা হয়েছিল । প্রায় আট বছর আগে রাস্তাটিতে সরকারিভাবে ইট বিছানো হয়।

সিরাজদিখান উপজেলা এলজিইডি প্রকৌশলী রেজাউল ইসলাম জানান,বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম আমি খুবই দ্রুত দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

দীপ্ত নিউজ/লিটন-এসকে-ডি

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর