1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভারতীয় নাগরিকত্বের সত্যতা প্রমাণিত হলেও নেওয়া হয়নি ব্যবস্থা, বহাল তবিয়তে আলোচিত প্রধান শিক্ষক দীপক! মুন্সীগঞ্জে ৩০–৫০ শতাংশ লোডশেডিং, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা  আরমান সভাপতি, রাব্বিরকে সাধারণ সম্পাদক করে সৈয়দপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা ‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’- ডোনাল্ড ট্রাম্প

মুন্সীগঞ্জে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করলো স্বামী

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
munsigang-12071

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জ সদর উপজেলা আধারা ইউনিয়নের চিতুলিয়া দেওয়ানকান্দি গ্রামে স্বামীর বাড়িতে গৃহবধূ সেলিনা বেগম (৩৫) খুন হয়েছেন। স্বামী সুজন মোল্লা (৫০) ঘটনার পর থেকে নিখোঁজ। সেলিনা বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।

প্রতিবেশীরা জানিয়েছে, ঝগড়া এবং মারধরের এক পর্যায়ে সেলিনা অন্য ঘরে আত্মরক্ষার চেষ্টাকালে পেছন থেকে ঘাড়ে কোপ দিয়ে স্বামী নির্মমভাবে হত্যা করেছে।

শুক্রবার রাত ৯ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান।

নিহত গৃহবধূ সেলিনার মা সুফিয়া বেগম জানান, নয় মাস আগে তাদের বিয়ে হয়। প্রথম তিন মাস ভালো থাকলেও ৬ মাস যাবত তার স্বামী ব্যাটারী চালিত অটোরিকশা চালক সুজন মোল্লা সন্দেহ করে প্রায়ই মারধর করত। একাধিকবার দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান হয়। কিন্তু এতেও ক্ষ্যান্ত হয়নি স্বামী।
শুক্রবার রাতে বৃষ্টির সময় কৌশলে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করছিল। আত্মরক্ষার চেষ্টা করেও বাঁচতে পারেনি।

সেলিনার এটি দ্বিতীয় বিয়ে। আগের ঘরে তার দুটি সন্তান রয়েছে। আগের ঘরে মেয়ে সোহানা আক্তারের পাশের গ্রাম বকচরে বিয়ে হয়। মেয়ের সন্তান হয়েছে, সেই সন্তান দেখতে যাওয়া নিয়েই সবশেষ এই ঝগড়া বলে জানিয়েছেন প্রতিবেশীরা

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর