1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মেঘনায় গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র ইমাম হোসেন নয়নের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৯৭ বার পঠিত
munsigang-11866

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জের পাশের চর কিশোরগঞ্জের ফেরিঘাটের মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র ইমাম হোসেন নয়নের (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৫টায় ঘটনাস্থলের কাছ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ডুবুরি দল এ উদ্ধার কাজে যুক্ত হয়ে বিকেল সাড়ে ৫টায় নয়নের মরদেহ উদ্ধার করে। এদিকে মরদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

নারায়ণগঞ্জ কলেজের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের ছাত্র নয়ন নারায়ণগঞ্জের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট নয়ন পড়াশোনার পাশাপাশি এশিয়া টেক কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানীর মুন্সীগঞ্জের সহকর্মীদের সঙ্গে ছুটির দিনে বেড়াতে যান ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের পাশের গজারিয়া ফেরিঘাট সংলগ্ন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জে।

দুপুর ৩ টার দিকে একটু পাশে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানায় চররমজানবেগের নদীতে সেখানে ছয় বন্ধু গোসল করতে নামেন। হঠাৎ মেঘনায় হারিয়ে যান নয়ন। বন্ধুরা তাৎক্ষণিক ৯৯৯ কল করে সাহায্য চান। পরে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশের সদস্যরা। লাশ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর